সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

অক্ষয় কুমারের নতুন ছবির খবর!
আপকামিং অক্ষয় কুমার!

[রঙধারায় আপকামিং মুভি]

বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং মুভি; অক্ষয় কুমারের নতুন ছবির খবর!

বলিউড সুপারস্টার হিসেবে একমাত্র অক্ষয় কুমারই সবচেয়ে বেশি ছবিতে অভিনয় করেছে। অন্য সুপারস্টাররা যেখানে বছরে একের অধিক ছবি মুক্তি দিতে দ্বিধাবোধ করে, সেখানে অক্ষয় কুমার অবলীলায় তিন-চারটি ছবি মুক্তি দিয়ে থাকে। ফলে দর্শকদের পাশাপাশি প্রযোজক, ডিস্ট্রিবিউটর, হল মালিক ইত্যাদি ছবি সংশ্লিষ্ট সবার প্রিয় অভিনেতা হিসেবে শীর্ষ স্থান দখল করেছে অক্ষয় কুমার।

২০১৭ সালে অক্ষয়ের চারটি ছবি মুক্তি পাওয়া কথা ছিল। যার মধ্যে দুইটি ছবি ইতোমধ্যে মুক্তি পেয়ে সুপারহিট ব্যবসা করেছে। ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘জলিএলএলবি ২’ ১১৬ কোটি রুপি ব্যবসা করে বছরের প্রথম ব্যবসা সফল ছবির যাত্রা শুরু করে। সেই সাথে আগস্ট-এ ‘টয়লেট : এক প্রেম কথা’ মুক্তি পেয়ে ১৩৩.৬০ কোটি রুপি ব্যবসা করে অক্ষয়ের ক্যারিয়ারে সর্বোচ্চ আয় করা ছবি ‘রাওডি রাথোর’ এর নীট আয়ের রেকর্ড ভেঙ্গে দেয়। কিন্তু দিওয়ালীতে ’রোবট ২’ ও নভেম্বর-ডিসেম্বরের দিকে ‘প্যাডম্যান’ মুক্তি পাওয়ার কথা থাকলেও, প্রযোজকরা ছবি দুইটির মুক্তির তারিখ ২০১৮ তে নিয়ে যায়। ফলে চলতি বছর এ তারকার আর কোন ছবি মুক্তি পাবে না।

বর্তমানে অক্ষয়ের হাতে ৮টি নতুন ছবির কাজ আছে। যার মধ্যে ২০১৮ সালে অক্ষয়ের চারটি ছবি মুক্তি পেতে পারে।
                         
আপ-কামিং বলিউড! 

অক্ষয় কুমারের নতুন ছবির খবর :


রোবট ২ (২.০)

তালিম ছবি ’রোবট ২ (২.০)’ তে ভিলেনে ভূমিকায় অভিনয় করছেন অক্ষয় কুমার। তামিল সুপারস্টার রজনীকান্তের সাথে এ ছবিতে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হতে দেখা যাবে বলিউড খিলাড়িকে। ২০১০ সালে মুক্তি পাওয়া রজনীকান্ত ও ঐশ্বরিয়া অভিনীত বল্ববাস্টার ‘রোবট’ ছবির সিকুয়্যাল ‘রোবট ২’! ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ছবি হতে যাচ্ছে ’রোবট ২ (২.০)’। প্রায় ৫০০ কোটি ব্যয়ে নির্মিত ’রোবট ২ (২.০)’; ’বাহুবলী ১ ও ২’ এর নির্মাণ ব্যয়কেও ছাড়িয়ে গেছে। ছবিটি চলতি বছর দিওয়ালীতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্য্ন্ত ২৫ জানুয়ালি ২০১৮ তে মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে।

সিনেমা           : রোবট ২ (২.০)
অভিনয়          : রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন
পরিচালক       : শংকর
প্রযোজক       : সুভাষকরণ অলিরাজা
ধরণ                : সাই-ফাই (বিজ্ঞানভিত্তিক কল্পনা)
বাজেট           : ৫০০ কোটি
মুক্তির তারিখ : ২৫ জানুয়ারি ২০১৮

পড়ুন: ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ মুক্তির আগেই ২০০ কোটি আয়। 

প্যাডম্যান

বাস্তভিত্তিক সত্য গল্প নিয়ে তৈরী হচ্ছে ’প্যাডম্যান‘ ছবিটি। ছবিটিতে অরুনাচলম মুরুগনন্থাম চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এ চরিত্রটি মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা থেকে কম টাকায় কীভাবে কম মূল্যে স্যানিটারি ন্যাপকিন দরিদ্র মহিলাদের নিকট পৌঁছে দিচ্ছে-সেটাই তুলে ধরা হবে। ছবিটি চলতি বছরের শেষের দিকে মুক্তি পাওয়ার কথা ছিল। পরবর্তীতে ছবিটির নতুন মুক্তি তারিখ ২০১৮ তে নিয়ে যাওয়া হয়। অক্ষয় কুমারের সাথে ’প্যাডম্যান’ এ আরো অভিনয করছেন সোনম কাপুর ও রাধিকা আপ্তে।

সিনেমা           : প্যাডম্যান
অভিনয়          : অক্ষয় কুমার, সোনম কাপুর, রাধিকা আপ্তে
পরিচালক       : আর.বালকি
প্রযোজক       : টুইঙ্কেল খান্না
ধরণ                : জীবনভিত্তিক কাহিনী
বাজেট            : এটি একটি কম বাজেটের ছবি।  
মুক্তির তারিখ : ১৩ এপ্রিল ২০১৮

পড়ুন: বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি! 

গোল্ড

আবারো বাস্তভিত্তিক সত্য গল্প নিয়ে তৈরী হওয়া ছবিতে অক্ষয় কুমার। স্পোর্টস ড্রামা ভিত্তিক এ ছবিতে অলিম্পিকে ভারতে হয়ে প্রথম স্বর্ণ জেতা খেলোড়ারের চরিত্রে অভিনয় করবে অক্ষয় কুমার। ১৯৪৮ সালে স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম অলিম্পিক স্বর্ণ জেতার কাহিনী ‘গোল্ড’ এর মাধ্যমে তুলে ধরবে রীমা কাগতি। ২০১৮ সালের ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ১৫ আগস্ট মুক্তি পাবে ছবিটি। আর স্বাধীনতা দিবসে ছবি মুক্তি দেওয়ার একটি অলিখিত রেওয়াজ বানিয়ে ফেলা অক্ষয় কুমার বলিউড বক্সঅফিসকে আবারো হাসিয়ে যাবে ‘গোল্ড’ দিয়ে।

সিনেমা           : গোল্ড
অভিনয়          : অক্ষয় কুমার, ফারহান, মৌনি রয়
পরিচালক       : রীমা কাগতি
প্রযোজক       : রীতেশ সিদ্ধওয়ানি এন্ড ফারহান আকতার
ধরণ                : স্পোর্টস্ ড্রামা
বাজেট            : প্রকাশ করা হয়নি।
মুক্তির তারিখ : ১৫ আগস্ট ২০১৮

পড়ুন: ২০১৭ সালে বলিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা! 

মুঘল

গুলশান কুমারের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে ‘মুঘল’। ছবিটিতে গুলশান কুমারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় কুমার। ’জলিএলএলবি ২’ পরিচালক সুভাষ কাপুর নির্মাণ করবে ছবিটি। ছবিটির মুক্তির তারিখ এখনো নির্ধারণ করা হয় নি। তবে ২০১৮ সালে ছবিটি মুক্তি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সিনেমা           : মুঘল
অভিনয়          : অক্ষয় কুমার
পরিচালক       : সুভাষ কাপুর
প্রযোজক       : সুদেশ কুমারী
ধরণ                : জীবনভিত্তিক ড্রামা
বাজেট           : প্রকাশ করা হয়নি।
মুক্তির তারিখ : ২০১৮

পড়ুন: জানুন টালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান। 

ক্রাক

’ক্রাক’ একটি মনোবিজ্ঞানধর্মী থ্রিলার ধাঁচের ছবি হতে যাচ্ছে। ২০১৩ সালে ‘স্পেশাল ২৬’, ২০১৫ সালে ‘বেবি’, এবং ২০১৬ সালে ‘রুস্তম’-এর পর ২০১৮ সালে নীরাজ-অক্ষয় আবারো জুটি বাঁধতে যাচ্ছে এ ছবির মাধ্যমে। নীরাজ পান্ডেরর নির্দেশনায় চতুর্থবারের মত অক্ষয় কুমারকে দেখা যাবে। এর আগে এ জুটির তিনটি ছবিই সুপারহিট ব্যবসা করে। ‘ক্রাক’ ২০১৬ সালে মুক্তি পেতে পারে।

সিনেমা           : ক্রাক
অভিনয়          : অক্ষয় কুমার
পরিচালক       : নীরাজ পান্ডে
প্রযোজক       : নীরাজ পান্ডে
ধরণ                : সাইকোলজিক্যাল থ্রিলার
বাজেট           : ৭০ কোটি
মুক্তির তারিখ : ২০১৮

পড়ুন: দেখুন ইউটিউবের চোখে বলিউডের সেরা ১০টি গান! 

কেসারি

২০১৯ সালের হোলি উৎসবে মুক্তি দেওয়ার জন্য নির্মিত হবে অক্ষয় কুমারের নতুন ছবি ‘কেসারি’। ছবিটি পরিচালনা করবে অনুরাগ বসু। সারাগারি যুদ্ধের উপর ভিত্তি করে নির্মিত ‘কেসারি’ নির্মিত হবে ধর্ম প্রোডাক্টশনের ব্যানারে।

সিনেমা           : কেসারি
অভিনয়          : অক্ষয় কুমার
পরিচালক       : অনুরাগ বসু
প্রযোজক       : অক্ষয় কুমার ও করণ জোহর
ধরণ                : ঐতিহাসিক পিরিয়ড ড্রামা
বাজেট           :  ৭০ কোটি
মুক্তির তারিখ : ২০১৯-হোলি উৎসব

পড়ুন: করণ-অক্ষয় জুটির ‘কেসারি’ ছবির কথা!

হাউসফুল ৪

’গোলমাল এগেইন’ এর সাফল্য দেখে ২০১৯ সালের দিওয়ালীতে ‘হাউসফুল ৪’ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা। অক্ষয়-রীতেশ ছাড়াও নতুন কোন মুখ যোগ হতে পারে ছবিটিতে । ছবিটি পরিচালনা করবে সাজিদ খান।

সিনেমা           : হাউসফুল ৪ 
অভিনয়          : অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ
পরিচালক       : সাজিদ খান
প্রযোজক       : সাজিদ নাদিয়াদওয়ালা
ধরণ                : কমেডি
বাজেট           :  ৮০ কোটি
মুক্তির তারিখ : দিওয়ালী-২০১৯

পড়ুন: অক্ষয় কুমারের কমেডি ছবি ’হাউসফুল ৪’ ২০১৯ সালের দিওয়ালীতে মুক্তি পাবে! 

ভিভেগাম হিন্দি রিমেক

তামিল সুপারস্টার অজিতের সদ্য মুক্তি পাওয়া ’ভিভেগাম’ এর হিন্দি রিমেকে অভিনয় করার ইচ্ছা পোষণ করেছে অক্ষয় কুমার। এ্যাকশান ধাঁচের এ ছবিটি হিন্দি ভার্সনে দেখা যেতে পারে অক্ষয় কুমারকে। যদিও বিষয়টি এখনো অফিসিয়ালি কনফার্ম করা হয় নি।

সিনেমা           : ভিভেগাম (হিন্দি রিমেক)
অভিনয়          : অক্ষয় কুমার
পরিচালক       : ফরহাদ
প্রযোজক       : জানা যাই নি
ধরণ                : এ্যাকশন থ্রিলার
বাজেট           : ….
মুক্তির তারিখ : ২০১৯

আরো পড়ুন: 
বাংলা সিনেমায় কে সেরা- জিৎ নাকি শাকিব?  

বড় পর্দার পর এবার ছোট পর্দায়ও ’বাহুবলী ২’ সমস্থ রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড করেছে। 

0 Comments: