বলিউড সুপারস্টার সালমান খানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

বলিউড সুপারস্টার সালমান খানের আপকামিং মুভি; নতুন ছবির খবর!

বলিউড সুপারস্টার সালমান খানের আপকামিং মুভি; সালমান খানের নতুন ছবির খবর!
সালমান খান

[রঙধারায় আপকামিং মুভি]

বলিউড সুপারস্টার সালমান খানের আপকামিং মুভি; সালমান খানের নতুন ছবির খবর!


বলিউড সুপারস্টার সালমান খান বর্তমান বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা। ১৯৮৮ সালে রেখা ও ফারুখ শেখের সাথে ‘বৌহি হো তো এ্যসি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় এই সুপারস্টারের। ছবিটিতে সালমান খান সহ-নায়ক হিসেবে অভিনয় করেছিল। পূর্নাঙ্গ নায়ক হিসেবে ১৯৮৯ সালের সুরাজ আর. ভারজাতিয়ার পরিচালনায় ’ম্যায়নে পেয়ার কিয়া’তে অভিনয় করে। ক্যারিয়ারে দ্বিতীয় ছবিতে ইতিহাস সৃষ্টি করে সালমান খান। তখনকার ২ কোটি ব্যয়ে নির্মিত ছবিটি ১৬ কোটির অধিক ব্যবসা করে রেকর্ড করে। বিশ্বে ফিল্ম তারকা হিসেবে সর্বোচ্চ আয় করা ফোর্বস তাকিলায় শীর্ষ দশে অবস্থান করছে এ তারকা।

সালমান খান বলিউডে টানা ৫টি ব্লকবাস্টার ছবি উপহার দেওয়া প্রথম তারকা। যার মধ্যে আবার একটি ছবি অল টাইম ব্লকবাস্টার হয়েছিল। সেই সাথে ২০১০ সালে মুক্তি পাওয়া ‘দাবাং’ হতে ২০১৭ সালের ‘টিউবলাইট’ পর্য্ন্ত মোট ১১টি ছবি প্রত্যেকটি শতকোটির উপরে ব্যবসা করে। ফলে টানা ১১টি ছবিকে শতকোটি ঘরে পৌঁছে দেওয়া প্রথম এবং একমাত্র তারকা সালমান খান। যেখানে তিনটি ছবি অল টাইম ব্লকবাস্টার; চারটি ব্লকবাস্টার ব্যবসা করে।

২০১৭ সালের জুন পর্য্ন্ত সালমান খানের ৭৬টি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে উল্লেখ্য যোগ্য ছবি গুলো হলো ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কন’, ‘করণ অর্জুন’, ‘তেরে নাম’, ‘পার্টনার’, ’কিক’, ‘বাজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ ইত্যাদি।

সালমান খানের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘টিউবলাইট’। চলতি বছর ঈদে ছবিটি মুক্তি পাই। কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ বক্সঅফিসে খুব একটা ব্যবসা করতে পারে নি।

বর্তমানে সালমান খানের হাতে ৪টি নতুন ছবি আছে। যার মধ্যে ’টাইগার জিনদা হ্যায়’ চলতি বছরের ক্রীসমাসে মুক্তি পাবে।

           আপ-কামিং বলিউড

                         
বলিউড সুপারস্টার সালমান খানের নতুন ছবির খবর :

টাইগার জিনদা হ্যায়

’এক থা টাইগার’ ছবির সিক্যুয়াল ‘টাইগার জিনদা হ্যায়’! বিশাল বাজেটের এ ছবিটি চলতি বছর ক্রিসমাসে মুক্তি পাবে। পূর্বে ছবিটি কবীর খান পরিচালনা করলেও, ‘টাইগার জিনদা হ্যায়’ পরিচালনা করবে ‘সুলতান’ খ্যাত পরিচালক আলী আব্বাস জাফর। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত হতে যাচ্ছে ছবিটি।

সিনেমা           : টাইগার জিনদা হ্যায়  
অভিনয়          : সালমান খান, ক্যাটরিনা কাইফ
পরিচালক       : আলী আব্বাস জাফর
প্রযোজক       : আদিত্য চোপড়া
ধরণ                : থ্রিলার অ্যাকশান
বাজেট            : ১২০ কোটি
মুক্তির তারিখ : ২২ ডিসেম্বর ২০১৭

পড়ুন : বলিউডে ২০১৭ সালের সেরা ছবি হতে যাচ্ছে সালমান খানের ’টাইগার জিনদা হ্যায়’! 

রেস ৩

২০১৮ সালে ঈদে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে সালমান খান অভিনয় অভিনয় করছে ‘রেস ৩’ ছবিটিতে। ‘রেস’ সিরিজের এ ছবিটিতে ‘কিক’ এর পর আবারো জ্যাকুলিনের সাথে সালমান খানকে রোমান্স করতে দেখা যাবে। ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবে ববি দেওল। রেমো ডি সুজা ছবিটি পরিচালনা করবে।

সিনেমা           : রেস ৩
অভিনয়          : সালমান খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, ববি দেওল
পরিচালক       : রেমো ডি সুজা
প্রযোজক       : রমেশ তৌরানী
ধরণ                : অ্যাকশান
বাজেট            : ১০০ কোটি
মুক্তির তারিখ : ঈদ ২০১৮

পড়ুন : সালমান খানের ’রেস ৩’ বলিউডে মুক্তি ঈদ ২০১৮; সঙ্গে থাকছে জ্যাকুলিন ও ববি দেওল! 

ভারত

২০১৯ সালে ঈদে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে সালমান খান অভিনয় করবেন ‘ভারত’ ছবিটিতে। আলী আব্বাস জাফর পরিচালিত এ ছবিটি কোরিয়ান ছবির ছায়া অবলম্বনে নির্মিত হবে। ছবিটি প্রযোজনা করবে সালমান খানের ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রী।

সিনেমা           : ভারত
অভিনয়          : সালমান খান
পরিচালক       : আলী আব্বাস জাফর
প্রযোজক       : অতুল অগ্নিহোত্রী
ধরণ                : অ্যাকশান-ড্রামা
বাজেট            : ১২০ কোটি
মুক্তির তারিখ : ঈদ ২০১৯

পড়ুন : সালমান খানের নতুন ছবি ’ভারত’ ২০১৯ সালের ঈদে মুক্তি পাবে! 

দাবাং ৩

জনপ্রিয় সিরিজ ‘দাবাং’ এর তৃতীয় কিস্তি নির্মিত হতে পারে। সামনের বছরের মাঝামাঝি ছবিটি শুটিং শুরু হতে পারে কিছুদিন আগে সংবাদ মাধ্যমে খবর এসেছিল। যদিও ‘রেস ৩’ এর স্থালে ‘দাবাং ৩’ ২০১৮ সালে ঈদে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু পরবর্তীতে ‘দাবাং ৩’ ছবির কাজ পিছিয়ে যায়। আরবাজের খানের পরিচালনায় ‘দাবাং ৩’-এর কাজ হয়তো ’রেস ৩’ এর পর শুরু হতে পারে।
সিনেমা           : দাবাং ৩ (এখনো কনফার্ম হয় নি)
অভিনয়          : সালমান খান
পরিচালক       : আরবাজ খান
প্রযোজক       : সালমান খান
ধরণ                : অ্যাকশান
বাজেট            : ৭০ কোটি
মুক্তির তারিখ : ২০১৮

কিক ২

’কিক’ সালমান খানের কেরিয়ারে প্রথম ২০০ কোটি আয় করা ছবি। জনপ্রিয় এ ছবির দ্বিতীয় কিস্তি নির্মাণের কাজ শুরু হতে পারে। পরিচালক ও প্রযোজক সাজিদ নাদিওয়ালা হযতো শীঘ্রই অফিসিয়ালি ‘কিক ২’ এর ঘোষণা দিবেন।

সিনেমা           : কিক ২ (এখনো কনফার্ম হয় নি)
অভিনয়          : সালমান খান
পরিচালক       : সাজিদ নাদিওয়ালা
প্রযোজক       : সাজিদ নাদিওয়ালা
ধরণ                : অ্যাকশান
বাজেট            : ১০০ কোটি
মুক্তির তারিখ : ২০১৯

আরো পড়ুন :
সুপারস্টার অক্ষয় কুমারের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 


টালিউড সুপারস্টার দেবের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 


বলিউড বাদশা শাহরুখ খানের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 

0 Comments: