![]() |
| ভাল থেকো! |
[ঢালিউড]
চলতি বছরের ব্লকবাস্টার ছবি ’ঢাকা অ্যাটাক’ এর পর আরেফিন শুভর ‘ভাল থেকো’ আসছে ডিসম্বরে মুক্তি পাচ্ছে।
২০১৭ সালের সেরা ছবি ‘ঢাকা অ্যাটাক’ এ অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করার পাশাপাশি বক্সঅফিসে ব্লকবাস্টার হিট হওয়া আরেফিন শুভ এখন ঢালিউডের একজন প্রতিশ্রুতিশীল নায়কে পরিণত হয়েছে। এ তারকার বছরের শেষ ছবি হিসেবে ‘ভাল থেকো’ ডিসেম্বর মাসে মুক্তি পাচ্ছে। ‘ভাল থেকো’ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা এ তারকার বিপরীতে অভিনয় করেছে তানহা তাসনিয়া।
২২ ডিসেম্বর ‘ভাল থেকো’ ঢালিউড বক্সঅফিসে মুক্তি পাচ্ছে, এ তথ্যটা নিশ্চিত করেছে ছবির নায়ক-নায়িকা আরেফিন শুভ ও তানহা তাসনিয়া। ২৯ অক্টোবর ফেইসবুক লাইভে এসে তথ্যটি এরা শেয়ার করে। এ সময় এদের সাথে ছবিটির প্রযোজক জাহিদ হাসান অভিও উপস্থিত ছিল।
’ভাল থেকো’ ছবিটির শুটিং শুরু হয় ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর। ছবিটি চলতি বছর ভালবাসা দিবস উপলক্ষে মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে ছবিটি আর মুক্তি দেওয়া হয় নি। অবশেষে ২২ ডিসেম্বর ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়। ছবিটি পরিচালনা করেছে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী নির্মাতা জাকির হোসেন রাজু।
জানুন ঢালিউড অভিনেতারা ছবি প্রতি কত পারিশ্রমিক পান।
সিনেমা : ভাল থেকো
অভিনয় : আরেফিন শুভ, তানহা তাসনিয়া, কাজী হায়াৎ
পরিচালক : জাকির হোসেন রাজু
প্রযোজক: জাহিদ হাসান অভি
ব্যানার : দি অভি কথাচিত্র
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭
আরো পড়ুন :
২০১৭ সালের সর্বশেষ ঢালিউড বক্সঅফিস রিপোর্ট!
রোশান-ববির ‘বেপরোয়া’ ছবির শুটিং শুরু হল হায়দরাবাদে!
বাহুবলী তারকা প্রভাসের ’সাহো’ ছবির বাজেট, অভিনয় শিল্পী মুক্তির তারিখ ও বক্সঅফিস খবর!





0 Comments: