২০১৮ সালে ভর্তি শুরু হচ্ছে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’; ছাত্র হিসেবে তৈরি টাইগার শ্রফ !

২০১৮ সালে ভর্তি শুরু হচ্ছে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’; ছাত্র হিসেবে তৈরি টাইগার শ্রফ !

২০১৮ সাল হতে শুরু হতে যাচ্ছে টাইগার শ্রফের নতুন ছবি ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’!
স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২!

[বলিউড]


২০১৮ সাল হতে শুরু হতে যাচ্ছে টাইগার শ্রফের নতুন ছবি ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’!


বলিউডের নতুন তারকা টাইগার শ্রফ সবে মাত্র সুপার এ্যাকশান ছবি ‘বাঘি ২’ এর শুটিং শেষ করেছে। এরি মধ্যে শুরু করতে যাচ্ছে নতুন ছবি ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’ এর কাজ। ২০১৮ সাল থেকে শুরু হতে যাচ্ছে নতুন এ ছবিটির কাজ।

করণ জোহরের পরিচালনায় ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির ছাত্র হিসেবে যাত্রা শুরু করা সিদ্ধার্থ মালহোত্রা, বরুণ ধাওয়ান ও আলিয়া ভাট ইতোমধ্যে বলিউডের অনেক পরীক্ষায় পাশ করে যোগ্য ছাত্র হিসেবে নিজেদের অবস্থান মজবুত করে নিয়েছে। এবার সেই করণ জোহর শুরু করতে যাচ্ছে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’ ছবির কাজ। আর এ ছবিতে নতুন কোন ছাত্র নয়, বরং বলিউডের যোগ্য ছাত্রকেই নতুন করে পড়ানো শুরু করবে। করণ জোহরের নতুন এ ছবিতে ছাত্র হিসেবে ইতোমধ্যে ভর্তি হয়েছে টাইগার শ্রফ। শীঘ্রই ছাত্রী হিসেবে যোগ দিতে যাচ্ছে বলিউডের জনপ্রিয় দুই জন যোগ্য ছাত্রী। ফলে দর্শকরা যোগ্য ছাত্র-ছাত্রীর অভিনয়ই উপভোগ করার সুযোগ পাচ্ছে ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার’ ছবির দ্বিতীয় কিস্তিতে।


বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ‘স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’ ছবির টাইগার শ্রফের নায়িকা হিসেবে থাকতে পারে দিশা পাঠানি ও অন্যন্যা পান্ডে। যদিও অফিসিয়ালিভাবে এ বিষয়ে কোন খবর প্রকাশ করা হয় নি।

’স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২’ ছবিটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করতে যাচ্ছে করণ জোহর। ২০১৮ সালেই ছবিটি মুক্তি পেতে পারে।

বলিউড স্টার র‌্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!  

সিনেমা : স্টুডেন্ট অব দ্যা ইয়ার ২

অভিনয় : টাইগার শ্রফ
পরিচালক : করণ জোহর
প্রযোজক : ধর্ম প্রোডাকশন
মুক্তির তারিখ : ২০১৮

পড়ুন :
বক্সঅফিসে মুখোমুখি সালমান-ঐশ্বরিয়া; ’রেস ৩’-এর সাথে ‘ফ্যানি খান’মুক্তি পাচ্ছে ২০১৮ সালের ঈদে!

বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!


বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি!

0 Comments: