শরীর হীম করা ডাইনোসরদের রাজ্যে স্বাগতম জানাতে নির্মিত হচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’!

শরীর হীম করা ডাইনোসরদের রাজ্যে স্বাগতম জানাতে নির্মিত হচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’!

বিশ্বব্যাপী ভয় লাগানো ‘জুরাসিক’ সিরিজের পরবর্তী ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের জুনে!
জুরাসিক ওয়ার্ড: ফলেন কিংডম!

[হলিউড]

বিশ্বব্যাপী ভয় লাগানো ‘জুরাসিক’ সিরিজের পরবর্তী ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের জুনে!


১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ ‘জুরাসিক পার্ক’এর মাধ্যমে বিশ্বব্যাপী সিনেমা প্রেমীদের মধ্যে নতুন করে ডাইনোসরদের ভয় ডুকিয়ে দেয়। ’জুরাসিক পার্ক’এ সিনেমা প্রেমীদের স্বাগতম জানিয়ে একের পর এক ভয়ংকর সব দৃশ্য তুলে ধরে। ফলে মুক্তির মাত্র অল্প কিছুদিনের মাথায় জনপ্রিয় হয়ে উঠে ‘জুরাসিক পার্ক’। ৬৩ মিলিয়ন মার্কিন ডলারে নির্মিত ‘জুরাসিক পার্ক’ বিশ্বব্যাপী ১ বিলিয়নের অধিক মার্কিন ডলার আয় করে অল টাইম ব্লকবাস্টার হিট হয়। ফলে ’জুরাসিক পার্ক’ রাতারাতি ব্রান্ডে পরিণত হয়। তারি ধারাবাহিকতায় ১৯৯৭ সালে এ সিরিজের দ্বিতীয় ছবি এবং ২০০১ সালে তৃতীয় ছবি মুক্তি পাই। কিন্তু প্রথমটির মত পরের দুটি ছবি বক্সঅফিসে খুব একটা আলোড়ন তুলতে পারে নি। ফলে দীর্ঘ দিন দর্শকরা ’জুরাসিক পার্ক’ এর নতুন কোন ছবি উপভোগ করার সুযোগ পায় নি।

’জুরাসিক পার্ক ৩’ সফল না হওয়ায় এর নির্মাতারা এ সিরিজের নতুন কোন ছবি নির্মাণ করার আগ্রহ হারিয়ে ফেলে। কিন্তু ২০১৫ সালে ’জুরাসিক ওয়ার্ল্ড’ হয়ে আবারো ফিরে আসে ডাইনোসরগুলো। দীর্ঘ অপেক্ষার পর সিনেমাপ্রেমীরা আবারো ডাইনোসর নিয়ে নির্মিত ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ফিরে পেয়ে জাপিয়ে পরে। ফলে মাত্র ১৫০ মিলিয়ন ডলারে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী বক্সঅফিসে থেকে নির্মাণ ব্যয়ের প্রায় এগারগুণ (১৬৭২ মিলিয়ন মার্কিন ডলার) আয় করে।

২০১৮ সালে আবারো ফিরে আসছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ নামে এ ছবিটি হতে যাচ্ছে ‘জুরাসিক’ সিরিজের সবচেয়ে দামী ছবি। এর নির্মাণ ব্যয় সর্বশেষ মুক্তি পাওয়া ‘জুরাসিক ওয়ার্ল্ড’ এর প্রায় দেড় গুন। ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ পরিচালনা করছে জে.এ. বায়োনা। পূর্বে ছবির ক্রিস প্রেট এ ছবিতেও কেন্দ্রীয় চরিত্রে থাকছে। সম্প্রতি টুইটারে ‘জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম’ এর প্রথম ফুটস্টেপ প্রকাশ করা হয়।

আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে

সিনেমা  : জুরাসিক ওয়ার্ল্ড: ফলেন কিংডম

অভিনয় : ক্রিস প্রেট, ব্রাইস ডালাস হাওয়ার্ড, টেড লিভাইন
পরিচালক : জে.এ.বায়োনা
প্রযোজক : ফ্র্যাঙ্ক মার্শাল, প্যাট্রিক ক্রাউলি, বেলেন আটিয়েনজা
পরিবেশক : ইউনিভার্সাল পিকচার্স
শুভমুক্তি: ২২ জুন ২০১৮

আরো পড়ুন :
রেকর্ডভাঙ্গা লোমহর্ষক গল্পে বিশ্ব বক্সঅফিস দখল নিয়েছে ভয়ংকর ‘ইট’!

সমগ্র ভারতকে ভয় লাগিয়ে যাচ্ছে ’এনাবেল : ক্রিয়েশন’, যার কাছে বক্সঅফিস লড়াইয়ে হেরে গেল অক্ষয়ের‘টয়লেট’!


ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!

0 Comments: