![]() |
| পদ্মাবতী! |
[বলিউড]
‘পদ্মাবতী’ ছবির নতুন রোমান্টিক গান; দীপিকা-শাহিদের ’এক দিল-এক জান’-এর প্রেমগাঁথা!
১১ নভেম্বর মুক্তি পেয়েছে ‘পদ্মাবতী’ ছবির নতুন রোমান্টিক গান (প্রেমগাথা) ‘এক দিল-এক জান’। অসাধারণ ট্রেইলার ও ’গুমুর’ নামের প্রথম গানের পর এবার দ্বিতীয় গান হিসেবে মুক্তি পেল ‘এক দিল-এক জান’। গানটিতে দীপিকা পাড়ুকোন-শাহিদ কাপুরের রোমান্টিক কিছু দৃশ্য দেখানো হয়েছে। সেই সাথে গ্রাফিক্সের অসাধারণ লুক, আকর্ষণীয় কস্টিউম ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে।
’এক দিল-এক জান’ গানে কণ্ঠ দিয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী শিভাম পাঠক। সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন সঞ্জয় লীলা বানসালি।
পাটনার রাণী পদ্মাবতীর ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত ‘পদ্মাবতী’ একটি পিরিয়ড ড্রামা। ছবিটির মূল চরিত্র পদ্মাবতী রূপে অভিনয় করেছে দীপিকা পাড়ুকোণ। সেই সাথে পদ্মাবতীর স্বামীর চরিত্রে প্রথমবারের মত দীপিকার সাথে শাহিদ কাপুর অভিনয় করেছে। আর পদ্মাবতীর শত্রুরূপী প্রধাণ পুরুষ চরিত্রে থাকছে রানবীর সিং।
রানবীর-দীপিকা-শাহিদ অভিনীত ‘পদ্মাবতী’ ছবির অসাধারণ ট্রেইলার!
দেখুন ‘পদ্মাবতী’ ছবির গান :
গান : এক দিল-এক জান
সিনেমা: পদ্মাবতী
ফিউচার : দীপিকা পাড়ুকোণ ও শাহিদ কাপুর
কণ্ঠ : শিভাম পাঠক
কথা : এ.এম. তুরাজ
সংগীত : সঞ্জয় লীলা বানসালি
আরো পড়ুন :
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!
বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!





0 Comments: