![]() |
| জিৎ ও শাকিব খান-এর বক্সঅফিস লড়াই! |
[ঢালিউড ও টালিউড]
বাংলা সিনেমায় জিৎ নাকি শাকিব খান সেরা - মুখোমুখি দুই বারের বক্সঅফিস লড়াইয়ের কে জিতেছে?
কলকাতার সুপারস্টার জিৎ বাংলাদেশেও অধিক জনপ্রিয়। অন্যদিকে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খান বর্তমানে কলকাতায়ও জনপ্রিয়তা লাভ করেছে। বাংলা সিনেমার বড় এ দুই তারকা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বক্সঅফিসকে সমৃদ্ধ করে চলেছে অনেক বছর ধরে। কিন্তু ২০১৬ সালের আগে বাংলার এ দুই সুপারস্টার মুখোমুখি কখনো বক্সঅফিস লড়াইয়ে অংশ নেয় নি।
২০১৬ সালের ঈদকে কেন্দ্র করে এ দুই মহারথী প্রথম বারের মত বক্সঅফিসে মুখোমুখি হয়। অতঃপর ২০১৭ সালের ঈদেও দ্বিতীয়বারের মত মুখোমুখি হয় তারা। দুই জনের সিনেমা কেরিয়ারে দুইবারের মুখোমুখিতে কেউ জিতুক বা না জিতুক- বাংলা সিনেমা কিন্তু ঠিকই জিত তুলে নিয়েছে। যার ট্রপি গেছে প্রযোজকদের পকেটে। অর্থাৎ এ দু’জনের বক্সঅফিস লড়াইয়ে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ঢালিউড ও টালিউড বক্সঅফিস!
জিৎ-এর নতুন মুভির কথা !
জিৎ ও শাকিব খানের বর্তমান ক্ষমতা বিশ্লেষণ :
জিৎ ও শাকিব খানের বক্সঅফিস লড়াইয়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয় বিবেচনায় রাখতে হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য তাদের জনপ্রিয়তা, পারিশ্রমিক, প্রযোজকদের চাহিদা, অন্য সুপারস্টারদের সাথে প্রতিদ্বন্দ্বীতা ইত্যাদি।
নিচে তা তুলে ধরা হল...
বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!
বাংলাদেশের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!
জনপ্রিয়তা :
জিৎ ও শাকিব খানের মধ্যে জনপ্রিয়তার ক্ষেত্রে দু’বাংলা দর্শক বিবেচনায় জিৎ এগিয়ে। তবে শুধু বাংলাদেশে কিংবা কলকাতা ধরলে, জনপ্রিয়তায় পার্থক্য দেখা যাবে। যেমন বাংলাদেশে শাকিব খান বর্তমানে এক নম্বর নায়ক হিসেবে জিতের চেয়ে অনেক বেশি জনপ্রিয়। কিন্তু কলকাতায় বর্তমানে জিতের চেয়ে দেব জনপ্রিয়তার দিক থেকে কোন অংশে কম নয়। ফলে বাংলাদেশে শাকিব খানের মত কলকাতায় জিতের জনপ্রিয়তা দখল না থাকলেও, জিতের বাংলাদেশে যতজন দর্শক পছন্দ করে কলকাতায় কিন্তু শাকিব খানকে ততজন দর্শক পছন্দ করে না। ফলে সর্বোপরি জনপ্রিয়তা বিবেচনায় জিৎ এগিয়ে। উল্লেখ্য সামাজিক যোগাযোগের সাইট গুলোতে বাংলা সিনেমার সবচেয়ে বেশি জনপ্রিয় অভিনেতা জিৎ।
কলকাতার সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!
কলকাতার সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি!
প্রযোজকদের চাহিদা :
বাংলাদেশে প্রযোজকদের চাহিদার প্রথম পছন্দ শাকিব খান। বিশেষ করে বাংলাদেশে ছবির বাজেট খুব কম থাকে। সেই সাথে শাকিব খানের ছবি বাংলাদেশের হলগুলো খুব ভাল চলে। কিন্তু কলকাতায় ছবির বাজেট বেশি হওয়ায় জিৎ খুব বেশি ছবিতে কাজ করতে পারে না। তাছাড়া কলকাতায় বেশ কয়েকজন সুপারস্টার থাকায় প্রযোজকদের চাহিদা ভাগ হয়ে যায়। ফলে প্রযোজকদের চাহিদার ক্ষেত্রে জিতের চেয়ে শাকিব খান এগিয়ে।
২০১৭ সালে বাংলাদেশে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
২০১৭ সালে বাংলাদেশে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
বক্সঅফিস ক্ষমতা :
বর্তমানে ঢালিউড বক্সঅফিসের সিংহভাগ দখল শাকিব খানের। বলতে গেলে শাকিব খান একাই বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু কলকাতায় বক্সঅফিস দখলে জিতকে লড়তে হচ্ছে দেব, প্রসেনজিৎ, অঙ্কুশদের পাশাপাশি হলিউড, বলিউডসহ ভারতের অন্যান্য রাজ্যের নায়কদের সাথে। ফলে বাংলাদেশে বক্সঅফিস ক্ষমতা শাকিব খানের বেশি হলেও দু’ বাংলা মিলে বক্সঅফিস ক্ষমতায় জিৎ এগিয়ে।
২০১৭ সালে কলকাতায় সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
২০১৭ সালে কলকাতায় সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!
পারিশ্রমিক :
পারিশ্রমিকের দিক থেকে শাকিব খান বাংলা সিনেমার যে কোন অভিনেতার থেকে অনেক বেশি এগিয়ে। বর্তমানে বাংলাদেশে শাকিব খান ছবি প্রতি ত্রিশ লক্ষ টাকা নিলেও যৌথ প্রযোজনার ছবির ক্ষেত্রে পঁয়ত্রিশ লক্ষ টাকা নিয়ে থাকে। কলকাতার জিৎ ছবি প্রতি বিশ লক্ষ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়ে থাকে। তবে জিতের নিজস্ব প্রযোজনা সংস্থা থাকায় ছবি আয়ের প্রফিট নিয়ে থাকে।
জিৎ ও শাকিব খানের ২০১৬ ও ২০১৭ সালের বক্সঅফিস বিশ্লেষণ :
২০১৬ সালে প্রথম বারের মত বাংলার জনপ্রিয় তারকা জিৎ ও শাকিব খান মুখোমুখি বক্সঅফিস লড়াইয়ে নামে। সে বছর বক্সঅফিস লড়াইয়ে ঢালিউড খুবই ভাল ব্যবসা করে। ফলে ২০১৭ সালেও তাদের বক্সঅফিস লড়াই সংগঠিত হয়। যথারীতি ২০১৭ সালও ঢালিউডের জন্য সাফল্য বয়ে আনে। তবে দুই বারের বক্সঅফিসের এ লড়াই শুধু বাংলাদেশের বক্সঅফিসে সীমাবদ্ধ ছিল। অর্থাৎ বাংলাদেশে জিতের ছবি শাকিব খানের সাথে মুক্তি পেলেও কলকাতায় আলাদা আলাদা মুক্তি পাই। ফলে বক্সঅফিসের মুখোমুখি লড়াইটা বাংলাদেশের দর্শকদের সামনেই সংগঠিত হয়েছিল।
শাকিব খানের নতুন মুভির কথা!
২০১৭ সালে জিৎ ও শাকিব খানের লড়াইয়ে সারচিত্র :
২০১৭ সালে মুক্তি পাওয়া জিতের ‘বস ২ : ব্যাক টু রুল’ এবং শাকিব খানের ‘নবাব’ যথারীতি সুপারহিট হয়। তবে স্ক্রিন বিবেচনায় বাংলাদেশে শাকিব খান এগিয়ে থাকলেও কলকাতাসহ সর্বোপরি জিৎ অনেক বেশি এগিয়ে। বক্সঅফিস আয়েও শাকিব খান বাংলাদেশে ৩.২০ কোটি এগিয়ে থাকলেও সর্বোপরি জিৎ ৪.০৫ কোটি আয় বেশি নিয়ে এগিয়ে আছে। ফলে বাংলাদেশে জিতের চেয়ে শাকিব খান এগিয়ে, কিন্তু কলকাতা বিবেচানা করলে জিৎ অনেক বেশি এগিয়ে।
সিনেমা | বস ২ : ব্যাক টু রুল | নবাব |
অভিনয়
|
জিৎ,
শুভশ্রী গাঙ্গুলি
নুসরাত ফারিয়া
|
শাকিব খান
শুভশ্রী গাঙ্গুলি
|
পরিচালক
|
বাবা যাদব
|
জয়দেব মুখার্জী
|
প্রযোজক
|
জিৎ
আব্দুল আজিজ
|
হিমাংশু ধানুকা
আব্দুল আজিজ
|
সংগীত
|
জিৎ গাঙ্গুলি
|
স্যাভি গুপ্ত
আকাশ
|
ব্যানার
|
জিতজ্ ফিল্মওয়ার্কস্
ওয়ালজেন মিডিয়া ওয়ার্কস্
জাজ মাল্টিমিডিয়া
|
এসকে মুভিজ্
জাজ মাল্টিমিডিয়া
|
বাজেট
|
৬.৫ কোটি
|
৪.৫ কোটি
|
দেশ
|
ভারত
বাংলাদেশ
|
ভারত
বাংলাদেশে
|
মুক্তির তারিখ
|
কলকাতা- ২৩ জুন ২০১৭ (ঈদ)
বাংলাদেশ- ২৬ জুন ২০১৭ (ঈদ)
সমগ্র ভারত- ৩০ জুন ২০১৭
|
বাংলাদেশে- ২৬ জুন ২০১৭ (ঈদ)
ভারত- ২৮ জুলাই ২০১৭
|
স্ক্রিন
|
৪০০এর অধিক (ভারত ও বাংলাদেশ)
|
২৫০ এর অধিক (বাংলাদেশ ও ভারত)
|
বক্সঅফিস সংগ্রহ
|
ভারত- ১১ কোটি (মোট)
বাংলাদেশ- ৬.২০ কোটি (মোট)
সর্বমোট : ১৬.২ কোটি (মোট)
|
বাংলাদেশ- ৯.৫ কোটি (মোট)
ভারত- ২.৬৫ কোটি (মোট)
সর্বমোট : ১২.১৫ কোটি (মোট)
|
বক্সঅফিস স্ট্যাটাস
|
ভারত- সুপারহিট
বাংলাদেশ- সুপারহিট
|
বাংলাদেশ- সুপারহিট
ভারত- সুপারহিট
|
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!
২০১৬ সালে জিৎ ও শাকিব খানের লড়াইয়ে সারচিত্র :
২০১৬ সালে মুক্তি পাওয়া জিতের ‘বাদশা – দ্যা ডন’ এবং শাকিব খানের ‘শিকারী’ যথারীতি সুপারহিট হয়। তবে স্ক্রিন বিবেচনায় বাংলাদেশে শাকিব খান এগিয়ে থাকলেও কলকাতাসহ সর্বোপরি জিৎ অনেক বেশি এগিয়ে। বক্সঅফিস আয়েও কিন্তু বাংলাদেশে শাকিব খানকে হারিয়ে জিৎ ০.৮৫ কোটি বেশি আয় করেছে। সর্বোপরি জিৎ ৪.৮৫ কোটি আয় বেশি নিয়ে এগিয়ে আছে। ফলে বাংলাদেশে ও কলকাতায় জিৎ শাকিব খানের চেয়ে অনেক বেশি এগিয়ে।
সিনেমা | বাদশা – দ্যা ডন | শিকারী |
অভিনয়
|
জিৎ,
নুসরাত ফারিয়া মাজহার
|
শাকিব খান
শ্রাবন্তী চ্যাটার্জী
|
পরিচালক
|
বাবা যাদব
আব্দুল আজিজ
|
জাকির হোসাইন সিমান্ত
জয়দেব মুখার্জী
|
প্রযোজক
|
হিমাংশু ধানুকা
আব্দুল আজিজ
|
হিমাংশু ধানুকা
আব্দুল আজিজ
|
সংগীত
|
শুদ্ধ রায়
আকাশ
|
ইন্দ্রদীপ দাশগুপ্ত
|
ব্যানার
|
এসকে মুভিজ্
জাজ মাল্টিমিডিয়া
|
এসকে মুভিজ্
জাজ মাল্টিমিডিয়া
|
বাজেট
|
৬ কোটি
|
৪.০৫ কোটি
|
দেশ
|
ভারত
বাংলাদেশ
|
ভারত
বাংলাদেশ
|
মুক্তির তারিখ
|
ভারত- ৬ জুলাই ২০১৬ (ঈদ)
বাংলাদেশ- ৭ জুলাই ২০১৬ (ঈদ)
|
বাংলাদেশ- ৭ জুলাই ২০১৬ (ঈদ)
ভারত- ১২ আগস্ট ২০১৬
|
স্ক্রিন
|
৩৫০এর অধিক (ভারত ও বাংলাদেশ)
|
২৫০ এর অধিক (বাংলাদেশ ও ভারত)
|
বক্সঅফিস
|
ভারত- ৭.১ কোটি (মোট)
বাংলাদেশ- ৬.৪ কোটি (মোট)
সর্বমোট : ১২.৫ কোটি (মোট)
|
বাংলাদেশ- ৫.৫৫ কোটি (মোট)
ভারত- ২.১০ কোটি (মোট)
সর্বমোট : ৭.৬৫ কোটি (মোট)
|
বক্সঅফিস স্ট্যাটাস
|
ভারত- সুপারহিট
বাংলাদেশ- ব্লকবাস্টার
|
বাংলাদেশ- সুপারহিট
ভারত- হিট
|
বক্সঅফিস লড়াইয়ে যে জয়ী :
ফলে সর্বোপরি জিৎ বক্সঅফিস লড়াইয়ে শাকিব খানের চেয়ে অনেক বেশি এগিয়ে। তবে শাকিব ভক্তদের জন্য খুশির খবর এই যে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে জিতের চেয়ে শাকিব খান অনেক বেশি এগিয়ে গেছে। ফলে পরবর্তী যদি আবারো এ দুই তারকার বক্সঅফিস লড়াই হয় তবে হয়তো হাড্ডাহাড্ডি লড়াই হবে।
পড়ুন: দুর্গা পূজো ২০১৭, টালিউডে হাড্ডাহাড্ডি লড়াই!
বিশেষ দ্রষ্টব্য:
- জিৎ ও শাকিব খানের বক্সঅফিস লড়াই প্রকৃত জয়ী ঢালিউড ও টালিউড!
- বক্সঅফিস লড়াই ছোট ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সুফল বয়ে আনে।
- বক্সঅফিস লড়াই শুধু বক্সঅফিসেই সীমাবদ্ধ থাকে।
- জিৎ ও শাকিব খানের মধ্যে ব্যক্তিগত ভাবে সুসম্পর্ক বিরাজমান।
- উপরে উল্লেখিত অনেক বিষয় ইন্টারনেট থেকে সংগ্রহ করা হয়েছে।
- এ পোস্টে কোনভাবেই কোন তারকার প্রতি পক্ষপাতিত্ব করা হয় নি।
- অভিযোগ বা মতামতের জন্য কমেন্ট বক্স খোলা রয়েছে।
2. কমেন্ট করে আপনার প্রিয় তারকার প্রতি সমর্থন প্রকাশ করুন।
3. সেই সাথে শেয়ার করে আপনার প্রিয় তারকার তথ্যগুলি সবাইকে জানিয়ে দিন!
আরো পড়ুন :
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!
দেবের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!
দেবের আপকামিং মুভি; নতুন ছবির খবর!
বলিউড স্টার র্যাংক ২০১৭: যে তারকা সবচেয়ে বেশি ব্যবসা এনে দিয়েছে!
বলিউড ১০০ কোটি ক্লাব; যে সিনেমাগুলো শতকোটি ঘর অতিক্রম করেছে!





0 Comments: