লন্ডনে শুরু হচ্ছে বাপ্পীর বিগ বাজেটের ছবি ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর শুটিং!

লন্ডনে শুরু হচ্ছে বাপ্পীর বিগ বাজেটের ছবি ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর শুটিং!

লন্ডনে শুরু হচ্ছে বাপ্পীর বিগ বাজেটের ছবি ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর শুটিং!
বাপ্পী ‘রাজ দ্যা নিউ সুলতান’!

[ঢালিউড]


বাপ্পী-জলির নতুন ছবির ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর শুটিং লন্ডনে শুরু হচ্ছে।


চলতি মাসের শেষের দিকেই শুরু হচ্ছে বাপ্পীর নতুন ছবি ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর শুটিং। বিগ বাজেটের এ ছবিটির বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। ছবিটির নায়িকা হিসেবে অভিনয় করছে জলি। ইতোমধ্যে ছবিটির শুটিং-এ অংশ নেওয়ার জন্য বাপ্পী-জলি ২০ নভেম্বর লন্ডনে উড়াল দিচ্ছে।

ঢালিউড ছবির ক্ষেত্রে সাধারণত বেশিরভাগ ছবির শুটিং হয় দেশের অভ্যন্তরে। বড় বড় বাজেটের ছবিগুলোর ক্ষেত্রে কেবল কয়েকটা গানের শুটিং করার জন্য বাইরের দেশে যাওয়া হয়। সেক্ষেত্রে ‘রাজ : দ্যা নিউ সুলতান’ এর বেশির ভাগ শুটিং হবে লন্ডনে। ফলে ছবিটির বিশাল স্কেলে নির্মিত হতে যাচ্ছে। এ ছবিটি পরিচালনা করছে সালমান বিন আকরাম। উল্লেখ্য ’রাজ : দ্যা নিউ সুলতান’ একটি অ্যাকশান ধর্মী ছবি।

বাপ্পী-জলি জুটির ‘রাজ : দ্যা নিউ সুলতান’ ছাড়াও নির্মিত হতে চলেছে ‘ডেঞ্জার জোন’ ও ‘অচেনা পৃথিবী’ নামের আরো দুইটি নতুন ছবি। সেই সাথে বাপ্পী’র মুক্তি পেতে যাওয়া ছবির মধ্যে লিস্টে আছে ‘দাগ’, ‘আসমানী’ ও ‘পলকে পলকে তোমাকে চাই’। এর মধ্যে মীমের সাথে করা ‘দাগ’ আমাগী বছর ভালবাসা দিবস উপলক্ষে বক্সঅফিসে মুক্তি পাবে।

আপ-কামিং ঢালিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে!

সিনেমা  : রাজ দ্যা নিউ সুলতান

অভিনয় : বাপ্পী চৌধুরী ও জলি
পরিচালক : সালমান বিন আকরাম
শুভমুক্তি: ২০১৮

আরো পড়ুন :
বাপ্পী-মীমের নতুন ছবি‘দাগ’ ২০১৮ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে।

টালিউডের নতুন ছবি ‘মাস্ক’; অভিনয়ে শাকিব খান, নুসরাত জাহান ও সায়ন্তিকা!


ঢালিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০টি ছবি! 

0 Comments: