![]() |
| গোলমাল এগেইন! |
[বলিউড]
২০১৭ সালে বলিউডে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করা সেরা ১০; ’রাইস’কে টপকে শীর্ষে ’গোলমাল এগেইন’!
দিওয়ালীতে মুক্তি পাওয়া অজয় দেবগনের ‘গোলমাল’ সিরিজের ৪র্থ ছবি ‘গোলমাল এগেইন’ মুক্তির ১৮ দিনের মাথায় বিশ্বব্যাপী সর্বোচ্চ আয়ে শীর্ষে উঠে এসেছে। জানুয়ারিতে মুক্তি পাওয়া শাহরুখ খানের ‘রাইস’ ভারতে আশানুরূপ ব্যবসা করতে না পারলেও, বিশ্বে খুবই ভাল ব্যবসা করেছে। ফলে বলিউডের ছবি হিসেবে দীর্ঘ দশ মাস শীর্ষস্থান ধরে রেখেছিল ‘রাইস’। কিন্তু এগার মাসের মাথায় এসে ‘গোলমান এগেইন’ এর কাছে হার মানতে হল। মুক্তির মাত্র ১৮ দিনের মাথায় ‘গোলমান এগেইন’ বিশ্বব্যাপী ২৯৫ কোটি আয় করে বলিউডের ছবি হিসেবে শীর্ষে উঠে এল।
’গোলমাল’ সিরিজ বলিউডে জনপ্রিয় কমেডি সিরিজ। এ সিরিজের পূর্বের তিনটা ছবিই বক্সঅফিসে ঝড় তুলেছে। সেই সাথে রোহিত-অজয় জুটি কখনো ব্যর্থ হয় নি। ’গোলমাল এগেইন’ ছবিতে অজয় দেবগন ছাড়াও অভিনয় করছেন পরিনীতা চোপড়া, তাবু, আরশার্দ ওয়ার্সি, তুষার কাপুর, কুনাল খেমু, নীল নিতিন মুকেশ, প্রকাশ রাজ, সঞ্জয় মিশ্রা, শ্রেয়াস তালপাতে, জনি লিভার, মুকেশ তিয়ারি এবং ব্রজেশ হিরজী।
উল্লেখ্য ‘বাহুবলী ২’ বলিউডে সর্বকালের সর্বোচ্চ আয় করার পাশাপাশি চলতি বছরে বিশ্বব্যাপী সর্বোচ্চ আয় করার ক্ষেত্রেও শীর্ষস্থান দখল করে রেখেছে। কিন্তু ছবিটি মূলত তেলেগু ফিল্ম ইন্ডাস্ট্রির বিধায় লিস্টে ‘বাহুবলী ২’ কে রাখা হয় নি।
আপ-কামিং বলিউড!
২০১৭ সালে বিশ্বব্যাপী আয়ে সেরা ১০ বলিউড ছবি!
নম্বর # ১
সিনেমা : গোলমাল এগেইন
অভিনয় : অজয় দেবগন, আরশার্দ ওয়ার্সি, পরীনিতা চোপড়া
বিশ্বব্যাপী মোট আয় : ২৯৫ কোটি*
নম্বর # ২
সিনেমা : রাইস
অভিনয় : শাহরুখ খান, মাহিরা খান
বিশ্বব্যাপী মোট আয় : ২৭৩ কোটি
নম্বর # ৩
সিনেমা : জড়ুয়া ২
অভিনয় : বরুণ ধাওয়ান, জ্যাকুলিন ফার্নান্দেজ, তাপসী পান্নু
বিশ্বব্যাপী মোট আয় : ২১৬ কোটি
নম্বর # ৪
সিনেমা : টিউবলাইট
অভিনয় : সালমান খান
বিশ্বব্যাপী মোট আয় : ২০৮ কোটি
নম্বর # ৫
সিনেমা : টয়লেট – এক প্রেম কথা
অভিনয় : অক্ষয় কুমার, ভূমি পেদনাকর
বিশ্বব্যাপী মোট আয় : ২০১ কোটি
নম্বর # ৬
সিনেমা : বদ্রীনাথ কি দুলহানিয়া
অভিনয় : বরুণ ধাওয়ান, আলিয়া ভাট
বিশ্বব্যাপী মোট আয় : ১৯৭ কোটি
নম্বর # ৭
সিনেমা : জলি এলএলবি ২
অভিনয় : অক্ষয় কুমার, হুমা কুরেশি
বিশ্বব্যাপী মোট আয় : ১৮৩ কোটি
নম্বর # ৮
সিনেমা : কাবিল
অভিনয় : হৃত্বিক রোশান, ইয়ামি গৌতমী
বিশ্বব্যাপী মোট আয় : ২১৬ কোটি
নম্বর # ৯
সিনেমা : জাব হ্যারি মেট সিজাল
অভিনয় : শাহরুখ খান, আনুশকা শর্মা
বিশ্বব্যাপী মোট আয় : ১৪৭ কোটি
নম্বর # ১০
সিনেমা : সিক্রেট সুপারস্টার
অভিনয় : জাইরা ওয়াসিম, আমির খান
বিশ্বব্যাপী মোট আয় : ১১২ কোটি*
আরো পড়ুন:
ফিল্ম ইন্ডাট্রির দিক থেকে বিশ্বের সেরা ১০ দেশ!
বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!





0 Comments: