টালিউডের নুসরাত জাহানের সাথে ঢালিউডের শাকিব খান, চলছে নতুন ছবির শুটিং!

টালিউডের নুসরাত জাহানের সাথে ঢালিউডের শাকিব খান, চলছে নতুন ছবির শুটিং!

টালিউডের নুসরাত জাহানের সাথে ঢালিউডের শাকিব খান, চলছে নতুন ছবির শুটিং!
শাকিব খান-নুসরাত জাহান!

[টালিউড]


টালিউডের নুসরাত জাহানের সাথে ঢালিউডের শাকিব খান, চলছে নতুন ছবির শুটিং!


টালিউডের জনপ্রিয় নায়িকা নুসরাত জাহানের সাথে ঢালিউড সুপারস্টার শাকিব খানের শুটিং স্পটের একটি ছবি সম্প্রতি সংবাদ পত্রে প্রকাশিত হয়েছে। যেখানে রোমান্টিক ফ্যাশানে দুজনকেই দেখা গেছে। খবর নিয়ে জানা গেছে নাম ঠিক না হওয়া এসভিএফ ব্যানারে নির্মিত নতুন ছবির একটি গানের দৃশ্য এটি। যে ছবিটি পরিচালনা করছে টালিউডের জনপ্রিয় পরিচালক রাজীব বিশ্বাস।

শুটিং-এর কাজে বর্তমানে শাকিব খান থাইল্যান্ডে অবস্থান করছে। অন্যদিকে নুসরাত জাহানও রয়েছে থাইল্যান্ডে। রাজীব বিশ্বাসের নির্দেশনায় দু’জনেই একটি রোমান্টিক গানের দৃশ্যের শুটিং করছে । রোমান্টিক ধাঁচের ছবিটিতে শাকিব-নুসরাতের সাথে আরো থাকছে সায়ন্তিকা। থাইল্যান্ডে বেশ কিছুদিন ছবিটির শুটিং চলবে। ইতোমধ্যে বিভিন্ন সোর্স হতে প্রাপ্ত তথ্য মতে নাম ঠিক না হওয়া ছবিটির শুটিং চলতি বছরের ১৬ই মার্চ থেকেই শুরু হয়েছে। ছবিটির শেষ লটের শুটিং-এর জন্যই থাইল্যান্ডে আছে ছবির কলাকুশলীরা।

টালিউডের সবচেয়ে বড় ব্যানার এসভিএফ ব্যানারে নির্মিত শাকিব খান-নুসরাত জাহান-সায়ন্তিকা অভিনীত নতুন ছবিটি ২০১৮ সালে টালিউড বক্সঅফিসে মুক্তি পাবে।

আরো পড়ুন :
টালিউডের ছবিতে শাকিব খান; নায়িকা হিসেবে থাকছে নুসরাত জাহান ও সায়ন্তিকা। 

পূজায় মুক্তি পাওয়া সুপারহিট ‘ইয়েতি অভিযান’ এবার বাংলাদেশে অভিযান চালানো জন্য প্রস্তুত হচ্ছে! 

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!

0 Comments: