২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’!

২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’!

আগামি বছরের অক্ষয় কুমারের প্রথম ছবি হিসেবে ‘প্যাডম্যান’ ২৬ জানুয়ারি মুক্তি পাবে
প্যাডম্যান!

[বলিউড]


আগামি বছরের অক্ষয় কুমারের প্রথম ছবি হিসেবে ‘প্যাডম্যান’ ২৬ জানুয়ারি মুক্তি পাবে!


অক্ষয় কুমারের ’প্যাডম্যান’ ২০১৮ সালের জানুয়ারিতে মুক্তি পাচ্ছে। যদিও ‘প্যাডম্যান’ ১৩ এপ্রিল ২০১৮ মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু ছবিটির মুক্তির তারিখ চার মাস এগিয়ে এনে জানুয়ারিতে মুক্তি দেওয়া হচ্ছে। ফলে ভারতের প্রজাতন্ত্র দিবসে আবারো অক্ষয়ের ছবি মুক্তি পাবে।

প্রজাতন্ত্র দিবসে অক্ষয়ের মুক্তি পাওয়া ছবি গুলো ভালই ব্যবসা করে। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ২০১৫ সালে এ তারকার ‘বেবি’ বক্সঅফিসে সফল হয়েছিল। সেই সাথে ২০১৬ সালে প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে মুক্তি দেওয়া হয়েছিল ‘এয়ারলিফ্ট’! বক্সঅফিসে ’এয়ারলিফ্ট’ অক্ষয়ের ক্যারিয়ারে দ্বিতীয় সর্বোচ্চ আয়ের ছবি হওয়ার পাশাপাশি সুপারহিট ব্যবসা করেছিল। চলতি বছর প্রজাতন্ত্র দিবসে অক্ষয়ের ছবি মুক্তি না পেলেও আগামী বছর ‘রোবট ২.০’ মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন ‘প্যাডম্যান’ মুক্তি দেওয়া হবে।

’প্যাডম্যান’ বাস্তব ঘটনা নিয়ে নির্মিত ছবি। সমাজে মেয়েদের জন্য কমদামে প্যাডম্যান বিক্রি করার ব্যবস্থা করে লাইমলাইটে চলে আসা এক বাস্তব ব্যক্তির কাহিনী ’প্যাডম্যান’। যার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছে অক্ষয় কুমার। ছবিটিতে অক্ষয় কুমারের সাথে আরো অভিনয় করেছে সোনম কাপুর ও রাধিকা আপ্তে। ছবিটি পরিচালনা করেছে আর. বালকি!

আপ-কামিং বলিউড; যে ছবিগুলো সামনে মুক্তি পাবে! 

সিনেমা : প্যাডম্যান

অভিনয় : অক্ষয় কুমার, সোনম কাপুর, রাধিকা আপ্তে
পরিচালক : আর.বালকি
প্রযোজক : টুইঙ্কেল খান্না
শুভমুক্তি : ২৬ জানুয়ারি ২০১৮

পড়ুন :
অক্ষয় কুমারের আপকামিং মুভি; নতুন ছবির খবর! 

দিওয়ালী ২০১৭; বাংলায় ‘জিও পাগলা’, হিন্দিতে ‘গোলমাল এগেইন’, তামিলে ‘মার্শাল’ এবং তেলেগুতে ‘রাজা দ্যাগ্র্যাট’-এর ইতিকথা! 


বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি! 

0 Comments: