ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ এর মুক্তির তারিখ পেছানো হল!

ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ এর মুক্তির তারিখ পেছানো হল!

রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ এর মুক্তির তারিখ পেছানো হল!
রোবট ২.০!

[তামিল]


রজনীকান্ত ও অক্ষয় কুমার অভিনীত ভারতের সবচেয়ে ব্যয়বহুল ছবি ‘রোবট ২.০’ এর মুক্তির তারিখ পেছানো হল!


ভারতের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ‘রোবট ২.০’ এর মুক্তির তারিখ আবারো পেছানো হল। এ নিয়ে বেশ কয়েক বার এ ছবির মুক্তির তারিখ পিছিয়েছে ‘রোবট ২.০’ এর কর্তৃপক্ষ। প্রথমে ছবিটি ২০১৬ সালের ডিসম্বরে মুক্তি দেওয়ার কথা থাকলে, ২০১৭ সালের দিওয়ালীতে মুক্তি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করা হয়েছিল। কিন্তু সম্পূর্ণ কাজ শেষ না হওয়ায় তারিখ পিছিয়ে ২০১৮ সালের ২৫ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সেই তারিখও পিছিয়ে দেওয়া হল।

’রোবট ২.০’ এর নতুন মুক্তি তারিখ এখন ২০১৮ সালের এপ্রিলে ! ১৩ এপ্রিল ২০১৮ সালে বিশ্বব্যাপী বহুল প্রতীক্ষিত এ ছবিটি মুক্তি দেওয়া হবে বলে সংবাদ মাধ্যমকে নিশ্চিত করে ছবিটির কর্তৃপক্ষ। ফলে ভক্তদের আরো চার মাস বেশি অপেক্ষা করতে হচ্ছে ছবিটি দেখার জন্য।

’রোবট ২.০’ এর ভিলেন চরিত্রে অভিনয় করা অক্ষয় কুমারের ‘প্যাডম্যান’ ১৩ এপ্রিল ২০১৮ সালে মুক্তি দেওয়ার কথা থাকলেও এখন ছবিটি ২৬ জানুয়ারি ২০১৮ সালে মুক্তি দিচ্ছে। ফলে ‘রোবট ২.০’ এর মুক্তির দিন মুক্তি পাচ্ছে ‘প্যাডম্যান’ এবং ‘প্যাডম্যান’ এর মুক্তির দিন মুক্তি পাচ্ছে ‘রোবট ২.০’!

৪৫০ কোটি বাজেটে নির্মিত ’রোবট ২.০’ মুক্তির আগেই সর্বোচ্চ আয়ের রেকর্ড করেছে। মুক্তির তিন মাস আগেই ‘রোবট ২.০’ ১৯০ কোটি আয় ঘরে তুলে নিয়েছে। ছবিটি তামিল, তেলেগু ও হিন্দি ভার্সনের স্যাটেলাইট স্বত্ব জি-নেটওয়ার্ক ১১০ কোটি দিয়ে কিনে নিয়েছে। সেই সাথে এএ ফিল্মস্ ডিস্ট্রিবিউটর স্বত্ব কিনতে ৮০ কোটি দিয়েছে।


                               আপ-কামিং বলিউড! 

সিনেমা: রোবট ২.০

অভিনয় : রজনীকান্ত, অক্ষয় কুমার, এ্যামি জ্যাকসন
পরিচালক : শংকর
প্রযোজক : সুভাষকরণ
বাজেট : ৪৫০ কোটি
শুভমুক্তি: ১৩ এপ্রিল ২০১৮

আরো পড়ুন :
ভারতের সর্বোচ্চ ব্যয়ে নির্মিত ‘রোবট ২.০’ ছবির বাজেট, অভিনীয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস-এরভিতরের খবর। 

বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান! 

হৃত্বিকের নতুন থ্রিলারধর্মী এ্যাকশান ছবিতে নায়িকা হচ্ছেন বানি কাপুর! 

0 Comments: