’মি. ইন্ডিয়া ২’ তে আবারো দেখা যাবে অনিল ও শ্রীদেবীকে, সাথে থাকছে শ্রীদেবী কন্যা!

’মি. ইন্ডিয়া ২’ তে আবারো দেখা যাবে অনিল ও শ্রীদেবীকে, সাথে থাকছে শ্রীদেবী কন্যা!

তিন দশর পর আবারো অনিল ও শ্রীদেবী, সাথে শ্রীদেবীর কন্যাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘মি. ইন্ডিয়া ২’!
মি. ইন্ডিয়া!

[বলিউড]


তিন দশর পর আবারো অনিল ও শ্রীদেবী, সাথে শ্রীদেবীর কন্যাকে নিয়ে নির্মিত হচ্ছে ‘মি. ইন্ডিয়া ২’!


তিন দশক আগের ছবি ‘মি. ইন্ডিয়া’। ছবিটি মুক্তির পরই দ্রুত জনপ্রিয় হয়েছিল। আশির দশকে নির্মিত ’মি. ইন্ডিয়া’ ছবিতে শ্রীদেবী ও অনিল কাপুরের রসায়ন দর্শকদের ভলোই মাতোয়ারা করেছিল। এবার বলিউড কাঁপাতে নির্মিত হবে ‘মি. ইন্ডিয়া ২’। ‘মি. ইন্ডিয়া’ ছবির অনিল কাপুর ও শ্রীদেবী যথারীতি এ ছবিতেও থাকছে। কিন্তু কেন্দ্রীয় চরিত্রে তারা কাজ করবে না। ছবির নায়ক চরিত্র এখনো নির্ধারণ করা না হলেও, নায়িকা চরিত্রে থাকছে শ্রীদেবীর কন্যা জাহ্নবি কাপুর। ফলে জাহ্নবি কাপুর মায়ের হত ধরে ‘মি. ইন্ডিয়া ২’ এর মাধ্যমে বলিউডের তার যাত্রা শুরু করতে যাচ্ছে।

ইতোমধ্যে শ্রীদেবীর স্বামী বনি কাপুর ঘোষনা দেন ‘মি. ইন্ডিয়া’ ছবির সিক্যুয়েল তৈরির কথা। এদিকে শ্রীদেবী এক অনুষ্ঠানে সাংবাদিকদেরও এ বিষয়ে কথা বলেন। ফলে বলিউডের ‘মি. ইন্ডিয়া ২’ নির্মিত হতে যাচ্ছে। এখন ছবিটির নায়ক খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে শাহিদ কাপুরের ভাই ইশান খাট্টারকে এ ছবির মধ্য দিয়ে অভিষেক ঘটাতে পারে।

’মি. ইন্ডিয়া ২’-আলোচনার আগে ঈশান কাট্টার ও জাহ্নবি কাপুরকে নিয়ে মারাটি ছবি ‘সাইরাত ’ এর হিন্দি রিমেইক বানানোর পরিকল্পনা করেছিল  করণ জোহার।  কিন্তু অনেক দিন পেরিয়ে গেল এই ছবির তেমন কোন আলোচনা হচ্ছিল না। ফলে বনি কাপুর তার মেয়েকে নিয়ে ‘মি. ইন্ডিয়া ২’ নির্মাণের সিদ্ধান্ত নিল।

আরো পড়ুন :
সুপারস্টার হৃত্বিকের ’সুপার ৩০’ মুক্তি পাচ্ছে ২০১৮ সালের শেষের দিকে!  

আমির খানের ‘থাগস্ অবহিন্দুস্তান’ ছবির বাজেট, অভিনয় শিল্পী, মুক্তির তারিখ ও বক্সঅফিস রিপোর্ট!


বলিউডে সর্বকালের সর্বোচ্চ বাজেটে নির্মাণ করা ১০টি ছবি! 

0 Comments: