![]() |
| শাকিব খান-ববি-শ্রাবন্তী! |
[ঢালিউড]
শাকিব খান-শ্রাবন্তীর নতুন ছবি‘বয়ফ্রেন্ড’ ও শাকিব খান-ববির নতুন ছবি ‘নোলক’!
ঢালিউডের ব্যস্ততম নায়ক শাকিব খান আবারো নতুন দুইটি ছবিতে চুক্তিবদ্ধ হল। সম্প্রতি এ সুপারস্টার ‘চালবাজ’ ও ’মাস্ক’ নামের দুইটি ছবির শুটিং শেষ করার দ্বারপ্রান্তে, সেই সাথে ‘আমি নেতা হব’ ছবির শুটিংও প্রায় শেষ করেছে। এরি মাঝে বেশ কিছু নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে। সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পাশাপাশি ছবিটি নিজেই প্রযোজনা করার কথা সংবাদ মাধ্যমকে জানিয়েছে। এরি মাঝে নতুন ছবির সংবাদ এল। কয়েক দিন আগে প্রকাশিত হওয়া বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী ‘বয়ফ্রেন্ড’ ও ‘নোলক’ নামের দুইটি নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে জনপ্রিয় এ তারকা।
মহরত অনুষ্ঠিত হওয়া ‘নোলক’ ছবিতে আবারো শাকিব খানের সাথে অভিনয় করতে যাচ্ছে ববি। রাশেদ রাহার পরিচালনায় এ ছবিতে শাকিব খান ও ববি ছাড়াও অভিনয় করবে ওমর সানী ও মৌসুমী। ছবিটি প্রযোজনায় থাকছে বি হ্যাপি এন্টারটেইনম্যান্ট। খবু শীঘ্রই ‘নোলক’ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে বলে খবর পাওয়া যায়।
’শিকারী’র অসাধারণ সাফল্যের পর আবারো শাকিব-শ্রাবন্তী জুটিকে একসাথে দেখা যাবে। ‘বয়ফ্রেন্ড’ নামের নতুন এ ছবিটিতে শাকিব-শ্রাবন্তী একসাথে অভিনয় করতে যাচ্ছে বলে স্বয়ং শাকিব খান ব্যক্ত করেছে। ছবিটির প্রযোজক সেলিম খান ২১ নভেম্বর ২০১৭ শাকিবকে চুক্তিবদ্ধ করলেও শ্রাবন্তীকে এখনো চুক্তিবদ্ধ করতে পারে নি। তবে শ্রাবন্তী ফোনে কনফার্ম করে। ‘বয়ফ্রেন্ড’ পরিচালনা করতে যাচ্ছে উত্তম আকাশ। আগামী বছরের প্রথম মাস থেকেই ছবিটির শুটিং শুরু করার কথা ব্যক্ত করেছে প্রযোজক।
সিনেমা : নোলক
অভিনয় : শাকিব খান ও ববি
পরিচালক : রাশেদ রাহা
প্রযোজক : বি হ্যাপি এন্টারটেইনম্যান্ট
শুভমুক্তি: ২০১৮
শাকিব খানের আপকামিং মুভি; নতুন মুভির খবর!
সিনেমা : বয়ফ্রেন্ড
অভিনয় : শাকিব খান ও শ্রাবন্তী
পরিচালক : উত্তম আকাশ
প্রযোজক : সেলিম খান
শুভমুক্তি: ২০১৮
আরো পড়ুন :
আরেফিন শুভ’র আপকামিং মুভি; নতুন ছবির খবর!
২০১৫ সালে শুরু হওয়া সাইমন-পরীমনির নতুন ছবি ‘নদীর বুকে চাঁদ’ ২০১৮ সালে মুক্তি পাবে!
আসছে যশের নতুন ছবি, সাথে থাকছে পুরনো মিমি!





0 Comments: