শাকিব খানের ’প্রিয়তমা’ নিয়ে চলছে আলোচনা, শীর্ষে বুবলী!

শাকিব খানের ’প্রিয়তমা’ নিয়ে চলছে আলোচনা, শীর্ষে বুবলী!

শাকিব খানের নতুন ছবির নায়িকা নিয়ে চলছে আলোচনা!
শাকিব খান!

[ঢালিউড]


শাকিব খানের নতুন ছবি ’প্রিয়তমা’র নায়িকা নিয়ে চলছে আলোচনা!


ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ‘প্রিয়তমা’। এ ছবিটি নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এস.কে. ফিল্মস্ এর ব্যানারে নির্মিত হবে। ‘হিরো দ্যা সুপারস্টার’ এর প্রায় তিন বছর পর ‘প্রিয়তমা’ ছবি প্রযোজনা করবে শাকিব খান। কেন্দ্রীয় চরিত্রে শাকিব খান অভিনয় করলেও ’প্রিয়তমা’য় তার বিপরীতে কোন নায়িকা অভিনয় করছে-তা এখনো ঠিক হয় নি।

’প্রিয়তমা’ ছবিতে নায়িকা হিসেবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে বুবলীর নাম। যদিও ’প্রিয়তমা’ সংশ্লিষ্ট কেউ এখনো নায়িকার নাম উল্লেখ করে নি। তবে ধারণা করা হচ্ছে শাকিব খানের প্রিয় নায়িকা হওয়ার সুবাধে বুবলীই হতে পারে শাকিব খানের ‘প্রিয়তমা’। ’প্রিয়তমা’ ছবির নায়িকা প্রসঙ্গে বুবলী কিছুই জানেন না বলে সংবাদ মাধ্যমকে জানান। তবে সাথে এটাও উল্লেখ করে যে, সময় হলে সব জানা যাবে। উল্লেখ্য শাকিব-বুবলী জুটির এ পযর্ন্ত চারটি ছবি মুক্তি পেয়েছে। সর্বশেষ কোরবানের ঈদে ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুইটি মুক্তি পাই। সেই সাথে শুটিং শুরু করেছে ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ নামের একটি নতুন ছবির।

’সুলতানা বিবিয়ানা’ ছবির পরিচালক হিমেল আশরাফ ছবিটি পরিচালনা করবে। ছবিটির শুটিং শুরু হবে ২০১৮ সালের ফেব্রুয়ারি-মার্চের দিকে। ছবিটির চিত্রনাট্য লিখেছিলেন বছর দুয়েক আগে কক্সবাজার সমুদ্রে নিখোঁজ হওয়া ফারুক হোসেন। কিছুটা অসম্পূন্ন চিত্রনাট্যটিকে সম্পূন্ন করে হিমেল আশরাফ ‘প্রিয়তমা’ নির্মাণ করবে।

শাকিব খানের আপকামিং মুভি; নতুন মুভির খবর

সিনেমা  : প্রিয়তমা

অভিনয় : শাকিব খান
পরিচালক : হিমেল আশরাফ
প্রযোজক : শাকিব খান
ব্যানার : এস.কে. ফিল্মস্
বাজেট : ৩.০ কোটি(আনুমানিক)
শুভমুক্তি : ২০১৮

আরো পড়ুন :
২০১৭ সালে ঢালিউডে সর্বোচ্চ আয় করা সেরা ১০ সিনেমা!

বাপ্পী-মীমের নতুন ছবি‘দাগ’ ২০১৮ সালের ভালবাসা দিবসে মুক্তি পাবে।


টালিউডের ছবিতে শাকিব খান; নায়িকা হিসেবে থাকছে নুসরাত জাহান ও সায়ন্তিকা।

0 Comments: