মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার! (ভিডিও সহ)

মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার! (ভিডিও সহ)

মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার! (ভিডিও সহ)
সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’!

[বলিউড]

মুক্তি পেয়েছে সুপারস্টার সালমান খানের ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার!


চলতি বছরের সবচেয়ে বড় মাপের ছবি ‘টাইগার জিনদা হ্যায়’ এর ট্রেইলার মুক্তি পেয়েছে। সুপারস্টার সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত ২০১২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘এক থা টাইগার’ ছবির সিকুয়্যাল ’টাইগার জিনদা হ্যায়’। মুক্তি পাওয়ার সাথে সাথেই সালমান ভক্তদের পাশাপাশি সাধারণ দর্শকরাও হুমড়ি খেয়ে পরে টেইলারটি দেখতে। ফলে মুক্তি দেওয়ার মাত্র কয়েক ঘন্টার মধ্যে ট্রেইলারটি এক মিলিয়ন ভিউ লাভ করেছে।

’টাইগার জিনদা হ্যায়’ ট্রেইলারে হাই ভোল্টেজ এ্যাকশান দৃশ্য দেখানো হয়েছে। সালমান খানের পাশাপাশি ক্যাটরিনা কাইফকেও সমান তালে গুলি চালাতে দেখা যায়। মরুভূমির সন্ত্রাসীগোষ্ঠীর কর্মকান্ড তুলে ধরা হয়েছে ট্রেইলারটিতে, যেখানে সালমান খান ভারতীয় এজেন্ট হিসেবে স্থান পেয়েছে, সেই সাথে ক্যাটরিনা কাইফকে পাকিস্তানি গোয়েন্দা হিসেবে উপস্থাপন করা হয়েছে। চমৎকার এ্যাকশান দৃশ্যের পাশাপাশি সালমান-ক্যাটরিনার রোমান্টিক দৃশ্যও তুলে ধরা হয়েছে সাড়ে তিনমিনিটের ট্রেইলারটিতে।

উল্লেখ্য ’টাইগার জিনদা হ্যায়’ ২০১৭ সালের সবচেয়ে বড় মাপের ছবি। ছবিটি ২০১৭ সালের সবচেয়ে বেশি আয় করা ছবিতে পরিণত হবে বলেই বাণিজ্য বিশ্লেষকদের ধারণা।

বলিউডের সর্বকালের সর্বোচ্চ আয় করা ১০ টি ছবি!

দেখুন ‘টাইগার জিনদা হ্যায়’ ছবির ট্রেইলার :



সিনেমা : টাইগার জিনদা হ্যায়

অভিনয় : সালমান খান ও ক্যাটরিনা কাইফ
পরিচালক : আলী আব্বাস জাফর
প্রযোজক : আদিত্য চোপড়া
শুভমুক্তি : ২২ ডিসেম্বর ২০১৭

আরো পড়ুন ;
বড়দিন উৎসবে টালিউড বক্সঅফিসে মুখোমুখি সুপারস্টার দেব ও সুপারস্টার সালমান খান!

রানবীর-দীপিকা-শাহিদ অভিনীতপদ্মাবতীছবির অসাধারণ ট্রেইলার মুক্তি পেয়েছে! (ভিডিও সহ)

‘দ্যা ডার্টি পিকচার’,‘কাহানি’ পর এবার নজর কেড়েছে বিদ্যা বালানের ’তোমহারি সুলু’। (ভিডিও সহ)


শাহরুখ, সালমান, রণবীর, সুশান্ত-এ চার জনের নজর এখন ২০১৮ সালে ক্রীসমাস উৎসব!

0 Comments: